অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রী এতো রিলিফ দিয়েছেন, অতীতে কোন দিন হয়নি: তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মে ২০২০ রাত ০৮:০৩

remove_red_eye

৯০৬

বাংলার কন্ঠ প্রতিবেদক:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী এতো রিলিফ দিয়েছেন, এতো অর্থনৈতিক সাহায্য করেছেন। এটা অতীতে কোন দিন হয়নি এবং ভবিষ্যতে হবে বলে মনে হয়না। তিনি যে নির্দেশনা দিয়েছেন, কৃষকের জন্য প্রনদনা,ব্যবসায়ীদের জন্য প্রনদনা,ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রনোদনা। এগুলো যদি সঠিক ভাবে বাস্তিবায়িত হলে কোন সমস্যা হওয়ার কথা নয়।

রবিবার দুপুরে  ভোলা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় ২ হাজার ঈমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে  ভিডিও কনফারেন্সে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। পরে তিনি খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন।
 
তিনি আরো বলেন,আমরা রিলিফ দিচ্ছি। কোন দলীয় রিলিফ না। যারা গরীব,দুস্থ। দিন আনে দিন খায়।অনেক শ্রমিক আছে গাড়ি চালায়,কিন্তু বর্তমানে কাজ নাই।যারা ট্রাক চালায় কাজ নাই। যারা নসিমন করিমন চালায় কাজ নাই।ঘাটের মাঝি ঘাটের শ্রমিক তাদের কাজ নাই। প্রত্যেকের ঘরে ত্রাণ পৌছে দিতে হবে। তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি আমাদের যে নির্দেশ গুলি দিয়েছেন,সেই নির্দেশ গুলি আমরা যদি যথাযথ ভাবে পালন  করি। তা হলে আমাদের কোন সমস্যা হবে না।

তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ইতি মধ্যেই অনেক গৃহিত পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি ভোলার গরীব কয়েক হাজার মানুষের মাধ্যে যারা দুস্থ তাদেরকে আড়াই হাজার করে টাকা দিবেন। বিভিন্ন প্রনোদনা দিবেন। আমরা বয়স্ক ভাতা ,বিধাব ভাতা,প্রতিবন্ধি ভাতা দেই। আমরা বিভিন্ন সময় চাল দিয়েছি। আমি ব্যাক্তিগত ভাবে গত ৩ বার ৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আরো ১০ হাজার মানুষের মাঝে রোজার মধ্যে চতুর্থ বার ত্রান দিবো। ঈদের দিনে দুস্থ মা বোনের তাদের সন্তানদের খাওয়াতে পারে। তোফায়েল আহমেদ আরো বলেন, শুধু আমি না, বোরহানউদ্দিন দৌলতখানে সংসদ সদস্য আলী আজম মুকুল,লালমোহন তজুমদ্দিনে নুরুন্নবী চৌধুরী শাওন,চরফ্যাসন মনপুরায় আবদুল্লাহ ইসলাম জ্যাকব আমরা প্রত্যেকে গত ২ মাস আপনাদের পাশে দাড়িয়ে ত্রাণ বিতরণ করেছি। ঠিক একই ভাবে সারাদেশে জনপ্রতিনিধি তারা নিজেরা নিজস্ব এলাকায় থেকে ত্রাণ বিতরণ করছেন।

বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব ও সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...