অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

৩৪৯

          রোগীদের ভোগান্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক : এক দফা দাবিতে চার  ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ভোলা সদর  হাসপাতালের  কর্মরত নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে ভোলা সদর  হাসপাতালের সামনে সকালে কর্মবিরতি করে নার্স ও মিড ওয়াইফারি শিক্ষার্থীরা। চলে দুপুর ১ টা পর্যন্ত।
 নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক ও পরিচালকসহ অপসারন পূর্বক ওই পদগুলোতে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন।
এতে ভোলা সদর হাসপাতালের কর্মরত নার্স ও নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্ম বিরতি যায় নার্সরা।
এদিকে জেলার ৭টি উপজেলায় চিকিৎসা সেবা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি পালন করায় সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রোগীরা।
এ সময় নার্সরা বলেন, দাবি না মানলে আগামী দিনে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটি, লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
ভোলা নার্সিং ইন্সট্রাক্টর আফজাল হোসেন  বলেন, ‘প্রায় এক মাস ধরে আমরা এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমাদের নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়নের দাবি জানাচ্ছি।
আমরা অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম। স্বাস্থ্য উপদেষ্টা ফোন করেছিলেন। উনি আশ্বস্ত করেছিলেন দাবি মেনে নেবেন। আমরা কর্মবিরতি স্থগিতও করি, কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি।এ সময় এসময় উপস্থিত ছিলেন
ভোলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সদস্য নাছিমা আক্তার, সিনিয়র নার্স নাছিমা বেগম সহ ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরাসহ সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন।  

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...