অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৪ রাত ০৯:৩৬

remove_red_eye

৩৭৯

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনের জাহানপুর ইউনিয়নে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (০৭ অক্টোবর) বিকালে উপজেলার জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখতে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ‌। এসময় খেলায় প্রতিটি মুহূর্তই আনন্দে ফেটে পড়েন দর্শকরা।
জাহানপুর স্পোর্টিং ক্লাব এর আয়োজনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জাহানপুর ৬ নং হাওলাদার পাড়া স্পোর্টিং ক্লাবকে ৫-১ গোলে পরাজিত করে মসজিদ পাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জাহানপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর হাওলাদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস সাগর ও ইব্রাহিম আজমীর লিটন, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামাল হাওলাদার, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, ইউনিয়ন বিএনপি'র যুব নেতা এনায়েত উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসান মাহমুদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল পারভেজ, সদ্য সাবেক ছাত্রদলের সভাপতি মোসলেহ উদ্দিন রনি, ছাত্রদলের সভাপতি রুবেল সাধারণ সম্পাদক রাশেদ মুন্সি।
খেলার উপদেষ্টায় ছিলেন, রুবেল হাওলাদার, লিগ পরিচালনা করেন আওয়াব পাটোয়ারী।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...