অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

মো: ইয়ামিন

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৩৬৮

                 কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান

ইসতিয়াক আহমেদ/মো: ইয়ামিন : ভোলায় ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন দুর্র্ধষ ডাকাত এবং ১ জন  সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোর রাতে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করেছে।
সোমবার সকালে ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মোঃ কামাল  এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো । ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ০৭ অক্টোবর সোমবার  কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় ০২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময়  পৃথক দুইটি বাড়ি তল্লাশী করে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ১ টি মোবাইলসহ দুর্র্ধষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য মোঃ কামাল (৫০) এবং সন্ত্রাসী মোসলেহ উদ্দিন (৫৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ির বাসিন্দা মোখলেছ ও সন্ত্রাসী ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশার বাসিন্দা মৃত মোজাম্মেল এর ছেলে। পরবর্তীতে আটককৃত ব্যাক্তিদ্বয়কে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...