লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫
৩০৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম এবং ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সোমবার পৃথক পৃথকভাবে এ মতবিনিময় করেন তারা। এদিন দুপুরে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং পরে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’র) কক্ষে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতের নেতারা সরকারের সব ধরনের অনুদান সুষ্ঠুভাবে বন্টনসহ আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য ইউএনও এবং ওসির কাছে অনুরোধ জানান। এছাড়াও সুন্দর এবং সুশৃঙ্খল একটি উপজেলা গড়ার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য এই দুই কর্মকর্তার প্রতি আহŸানও জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে লালমোহন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল মালেক, জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন, সেক্রেটারি মো. মুরাদ, অফিস ও মিডিয়া সম্পাদক কাজী সালমান হোছাইনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত