তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২৮
২৭১
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (৭ অক্টোবর) বিকালে ৪টায় তজুমদ্দিন উপজেলা ও প্রেসক্লাব চত্বরে শিক্ষকরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
তজুমদ্দিন উপজেলা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের বিভিন্ন মেয়াদে বৈষম্য নিরশনে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোন সুফল পাইনি। দীর্ঘ ১০ বছর পূর্বে ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে স্কেল ঘোষণা করে ২০টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হন। ওই সময় ২০ থেকে ১১ তম গ্রেড পর্যন্ত বেতনের গ্রেড ব্যবধান নির্ধারিত হয়েছিল ৮শত টাকা। অথচ দশম গ্রেড থেকে ব্যবধান রাখা হয়েছে সর্বোচ্চ ১২ হাজার টাকা। যার ফলে ১৩ তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের জীবনমানের কোন উন্নয়ন ঘটেনি।
এক দফা এক দাবি জানিয়ে শিক্ষক নেতারা আরো বলেন, ১০ম গ্রেড,আমাদের দাবি নয়, অধিকার। জরিপ, ভোটগ্রহণসহ রাষ্ট্রীয় নানা কাজে আমরা প্রাথমিকের শিক্ষকবৃন্দ নিয়মিত কর্তব্য পালন করে আসছি। একটি আদর্শ এবং সুশিক্ষিত জাতিই দেশকে এগিয়ে নিতে পারেন। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্রæত সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক