অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জামায়াতে ইসলামের প্রতিনিধি সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৪ রাত ১০:০৮

remove_red_eye

৬২৮

মোঃ আমির হোসাইন : ভোলায় জামায়াতে ইসলামী সদর উপজেলা কমিটির উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট প্রতিনিধি সম্মেলন জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন , জেলা জামায়াতের  শূরা ও কর্মপরিষদ সদস্য উপজেলা আমীর মাওঃ কামাল হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,  উপজেলা সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার।
এ সময় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও বরিশাল আঞ্চল টিম সদস্য  এ কেএম ফখরুদ্দিন খান রাজি। বিশেষ অতিথিদের  মধ্যে  হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের মুহতারম আমীর মাষ্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমীর অধক্ষ্য নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি শাহ মোঃ হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দিন খান রাজি বলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর সকল স্তরের নেতৃবৃন্দকে অবশ্যই তাকওয়ার গুন অর্জন করতে হবে, যোগ্যতা অর্জনের সাথে সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই সকল কাজ সম্পন্ন করতে হবে এবং সর্বাবস্থায় আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখতে হবে। জামাতের প্রতিটি কর্মীকে হতে হবে যোগ্যতা সম্পন্ন, পরহেজগার , ঈমানদার আল্লাহভীরু, পরোপকারী এবং একনিষ্ঠ সমাজসেবী ও দেশপ্রেমিক। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই দাওয়াতকে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুমহান আদর্শকে তুলে ধরতে হবে প্রতিটি মানুষের কাছে।
বিশেষ অতিথি মাষ্টার জাকির হোসাইন বলেন,ইজ্জত দেওয়া এবং বেইজ্জত করার মালিক একমাত্র আল্লাহ। তিনি বলেন,আমরা এখানে যারা আছি সবাই আল্লাহর প্রেরিত  প্রতিনিধি, এটা শুধু ভোলা-বাংলাদেশের জন্য নয় বরং সমগ্র পৃথিবী বিস্তৃন্ন। সেই মনোভাব নিয়েই আমাদের কে ময়াদানে দ্বীন বিজয়ের অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি শাহ হারুন অর রশিদ,প্রশ্নোত্তর পর্ব পরিচালনা সহ,ওয়ার্ড এবং ইউনিট কে সংগঠিত বিষয়ক আলোকপাত করেন। তিনি বলেন,ওয়ার্ড-ইউনিট সভাপতিদেরকে ব্যক্তিগত সকল কাজের মাঝেও দ্বীনের এই মহান দায়িত্বকে সঠিক ভাবে আঞ্জাম দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা কর্মপরিষদ সদস্য সহ ইউনিয়ন ইলিশা আমীর মাওঃ ছালাহ্উদ্দিন, রাজাপুর আমীর আমিরুল মূমিন মানিক,কাচিয়া আমীর মাওঃ আবুল খায়ের,বাপ্তা আমীর মাষ্টার আব্দুস ছালাম,বেলুমিয়া আমীর মাষ্টার ইউনুস আলী,ভেদুরিয়া আমীর মাওঃ হাছনাইন,ধনিয়া সভাপতি মনিরুল ইসলাম, পশ্চিম ইলিশা আমীর আঃ মান্নান, আলী নগর সভাপতি কাজী কবির,উঃ দিঘলদী আমীর সেকান্তর আলী,দঃ দিঘলদী আমীর অধ্যাপক মহসিন ,ইউনিয়ন সেক্রেটারিগন সহ সকলস্তরের  দায়িত্বশীলগন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...