অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার দৌলতখানে সুষ্ঠুভাবে চাল বিতরণে জেলেরা খুশি

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৫২১

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। খাদ্য সহায়তা হিসেবে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল সুষ্ঠুভাবে বিতরণ করায় অসহায় জেলেরা খুবই খুশি বলে জানিয়েছে। ৬৫ দিনের অবরোধে দ্বিতীয় পর্যায়ে সমুদ্রগামী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ৩০ কেজি করে  এসব চাল বিতরণ করা হচ্ছে। শনিবার ৫ অক্টোবর সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নে ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদে নিবন্ধিত তালিকাভূক্ত জেলেদের মাঝে এসব ভিজিএফ চাল বিতরণ করা হয়। সরেজমিন হাজীপুর ইউনিয়নের চাল বিতরণে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের টেক অফিসার, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার। সৈয়দপুর ইউনিয়ন পরিষদে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সৈয়দপুর ইউনিয়ন  বিএনপি নেতা তরিকুল ইসলাম মাস্টার, স্বপন শিকদার। হাজীপুর ইউনিয়নের ৭শত ৭৮ জন জেলের মধ্যে নিবন্ধিত ৫ শত ৬ জন জেলের  মাঝে এবং সৈয়দপুর ইউনিয়নে প্রায় ৫ হাজার জেলেদের মধ্যে নিবন্ধিত ২ হাজার ৪ শত ৭৮ জন জেলের মধ্যে চাল দেয়া হচ্ছে বলে জানা গেছে। হাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোঃ অহিদ মাঝি, হেজু মাঝি, নসু মাঝি,  হোসেন মাঝি ও রোকেয়া বেগম জানায়, বিগত সরকারের আমলে আমাদেরকে জেলে কার্ডের চাল দেয়া হয়নি। এবার সুষ্ঠু ভাবে চাল বিতরণ করায় চাল পেয়ে আমরা খুবই খুশি। সৈয়দপুর  ইউনিয়নের কাঞ্চন মাঝি, ফাতেমা বেগম,  নিরু বেগম, আজগর মাঝি জানান, এবার সুষ্ঠু ভাবে চাল বিতরণ করায় আমরা চাল পেয়েছি। জানা জায় ভোলা ২ আসনের সাবেক এমপি  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর নির্দেশে বিএনপি দলীয় নেতা কর্মীরা চাল বিতরণে সহায়তা করায় নিবন্ধিত সমুদ্রগামী জেলেরা ভিজিএফ এর এসব চাল সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পেয়ে খুবই খুশি।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...