অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে প্রবাসীর বাড়ি নির্মাণ কাজে হয়রানির অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৪ রাত ১০:০৮

remove_red_eye

৩২৯

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় সৌদি আরব প্রবাসী হাজী মোহাম্মদ শফিউল্লাহকে তার কেনা জমিতে বাড়ি নির্মাণ কাজে মামলাসহ হয়রানির অভিযোগ উঠেছে।   
বৃহস্পতিবার ( ৩অক্টোবর) দুপুরে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফ্যাশন গঞ্জে ভুক্তভোগী প্রবাসীর বাড়িতে গেলে তিনি এ অভিযোগ করেন আবদুল হাই, বাবুল, ছালাউদ্দিন,হেলাল উদ্দিন ও নেছার উদ্দিন  এর বিরুদ্ধে।
প্রবাসী শফিউল্লাহ জানান, আমি এবং আমার ভাতিজি জামাই সিরাজুল হক স্থানীয় মেহেদী হাসান সবুজের কাছ তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করি। আমাদের কবলা  দলিলে দাতা জমির চৌহদ্দি উল্লেখ করেন। সেই মোতাবেক আমরা জমিতে বাউন্ডারি দেয়াল দিয়ে দখল থাকলেও আবদুল হাই ও হেলাল উদ্দিন  গং  আমাদেরকে জমি থেকে উচ্ছেদ করার লক্ষে নানাবিধ চেষ্টা করে পরবর্তিতে আমাদের ভোগদখলীয় জমিতে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দারস্থ হন। এর পর এক পর্যায়ে উভয় পক্ষের সম্মতিতে স্থানীয়ভাবে  গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আমাদের বাউন্ডারি  দেয়াল ভেঙে আবারো সীমানা নির্ধারণ করলে আমরা পূনরায় জমির চারপাশে দেয়াল দেই। এর কিছুদিন পর আমি জমিতে ঘর নির্মাণ শুরু করলে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে স্থিতিবস্থা চান। তার সমাধান না হতেই এক মাসের মধ্যেই ১ অক্টোবর, ২০২৪ ইং তারিখে তারা আবারো আদালতের দারস্থ হয়ে জমিতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন।প্রবাসী বলেন আব্দুল হাই ও হেলাল উদ্দিন গং বার বার মামলা দিয়ে আমাকে হয়রানী করছে, আমি তাদের হয়রানী থেকে পরিত্রান চাই।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী তার কেনা জমিতে ঘর উত্তোলন করার ক্ষেত্রে বার বার বাধা প্রাপ্ত হয়ে নানাভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত হেলাল উদ্দিন বলেন, আমাদের চৌহদ্দি জমিতে প্রবাসী সফিউল্লাহ ঘর নির্মাণ করছে, আমরা এর সমাধান চাই।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...