অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৪শে জুন ২০২৬ | ১০ই আষাঢ় ১৪৩৩

দৌলতখানে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৩১৫

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ভোলা জেলায় সদ্য  যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তিন অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলায় সদ্য যোগদানকৃত জেলা  প্রশাসক মোঃ  আজাদ জাহান। দৌলতখান থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহফুজ হাসনাইন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসান তারেক, হেফাজতে ইসলামের উপজেলা সেক্রেটারি মুফতি নুর হোসাইন কাসেমী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা আমির আবু সাইদ আব্বাসী, প্রেস ক্লাব সভাপতি জাকির আলম, জয়নাল আবদিন ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক  আবদুল্লাহ আল নোমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জামিল মোর্শেদ  প্রমুখ। সভায় জেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হক ও সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শম ফারুক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম।   

পরে জেলা প্রশাসক উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোট ধলী গ্রামের বখতার বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাজাহানের স্ত্রী ফাতেহার বাড়িতে গিয়ে তাকে বিশ হাজার টাকার একটি  চেক প্রদান করেন। 

চরফ্যাশনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির টাকা আত্মসাতের অভিযোগ

চরফ্যাশনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির টাকা আত্মসাতের অভিযোগ

লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত

লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত

ভোলায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি

ভোলায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি

চরফ্যাশনে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ

চরফ্যাশনে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ

​ভোলার নাজিউর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী সংবর্ধনা

​ভোলার নাজিউর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী সংবর্ধনা

মনপুরায় যুবদলের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মনপুরায় যুবদলের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

মালয়েশিয়ার আন্তরিক আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

মালয়েশিয়ার আন্তরিক আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল

আরও...