তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই মে ২০২০ রাত ০৮:১৮
১০৮১
তজুমদ্দিন প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনের সোনাপুর ও মলংচড়া ইউনিয়নে ৪ হাজার ২ শত জেলেকে মৎস্য ভিজিএফ-খাদ্য শস্য এবং ১ হাজার প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সোনাপুর ও মলংচড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার বিশেষ উপহার মৎস্য ভিজিএফ খাদ্য শস্য জেলেদের হাতে তুলে দেন ভোলা-৩ ( লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন । এছাড়াও এমপি শাওন নিজস্ব জাকাতের তহবিল থেকে দুই ইউনিয়নের ১ হাজার কর্মহীন দুস্থ্য হতদরিদ্র রোজাদারদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় এমপি শাওন বলেন, নিষেধাজ্ঞায় বেকার জেলেদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিজিএফ খাদ্য সহায়তা চালু করেছেন। জেলেদের আহরিত ইলিশ দেশের চাহিদা পুরন করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। মৎস্যজীবি জেলেদের এই পেশাকে টিকিয়ে রাখতে শেখ হাসিনা সকল চেস্টা অব্যাহত রেখেছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মলংচড়া ইউপি চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুল, সোনাপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরন, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিশু প্রমুখ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত