অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬ | ১০ই ভাদ্র ১৪৩৩

নাজিম উদ্দিন আলমকে হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে জ্যাকব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৪ রাত ০৯:৩২

remove_red_eye

৫৫২

বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে ৫ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

জ্যাকবকে মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম।

অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জ্যাকবের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মো. আবুল কাসেম।

উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাবেয়া বেগম।

এর আগে ভোলার এমপি জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১২ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে নাজিম উদ্দিন আলম এই মামলা করেন।

মামলার বিবরণী অনুযায়ী, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল। নাজিম উদ্দিন আলমসহ অন্যান্য নেতাকর্মীরা আমিন বাজার ব্রিজে কর্মসূচিতে অংশ নেন।

সকাল ১০টার দিকে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা শুরু করে। সে সময় পুলিশের ছোড়া শটগানের গুলিতে নাজিম উদ্দিন আলম গুরুতর আহত হন। তার পেটে ও মাথায় গুলি লাগে।

পরে নাজিম উদ্দিন আলমকে গুরুতর অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে দীর্ঘদিন চিকিৎসাধনি ছিলেন বলে মামলায় বলা হয়েছে।

মামলায় নাজিম উদ্দিন আলম অভিযোগ করেছেন, তিনি সুস্থ হওয়ার পর সাভার মডেল থানায় মামলা করতে গেলে থানা মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে হত্যার হুমকি দেয়। এছাড়া, তার বিরুদ্ধে থানায় পাল্টা মামলা দায়ের করা হয়।

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি মো. হাসান মাহমুদ খন্দকার, সাবেক ডিআইজি মো. এস এম মাহমুদুল হক নুরুজ্জামান, সাবেক পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালামকেও আসামি করা হয়েছে।

সুত্র : বিডিনিউজ24

চরফ্যাশনে পাচারকালে ২৫০টি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত

চরফ্যাশনে পাচারকালে ২৫০টি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত

বোরহানউদ্দিনে ৮ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

বোরহানউদ্দিনে ৮ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

মনপুরায় মেঘনায় ১৬ কেজির কোড়াল, ২৪ হাজার টাকায় বিক্রি

মনপুরায় মেঘনায় ১৬ কেজির কোড়াল, ২৪ হাজার টাকায় বিক্রি

ভোলায় চিকিৎসা সহায়তায় ৩ অসহায় ব্যক্তিকে ৩০ হাজার টাকা অনুদান

ভোলায় চিকিৎসা সহায়তায় ৩ অসহায় ব্যক্তিকে ৩০ হাজার টাকা অনুদান

মনপুরায় মেঘনায় নিখোঁজ মহিষের বাতানের মরদেহ উদ্ধার

মনপুরায় মেঘনায় নিখোঁজ মহিষের বাতানের মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা

বোরহানউদ্দিনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা

দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আরও...