বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৪ রাত ১০:৩৮
৩২৬
জরিমানা আদায়
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তেঁতুলিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড জানায়, সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক সেকশন কমান্ডার এম শফিক এর নেতৃত্বে ভোলা জেলার সদর উপজেলাধীন তেঁতুলিয়া নদীর চটকিমারা টাওয়ার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ০৩ টি ড্রেজার (চন্দ্রমোহন লোড ডেজার, বিএসকে নুর ড্রেজিং প্রকল্প-১ ও বিসমিল্লাহ লোড ড্রেজার) এবং ০৭ টি বাল্কহেড (১. খোয়াজ খিজির, ২.এমবি ইসমাইল- ২, ৩. মা মারুফা-১, ৪. এমবি গয়জোদ্দি, ৫. এমবি সুমাইয়া, ৬. রাশেদ পরিবহন ও ৭. বিসমিল্লাহ) সহ ১৫ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ, ভোলা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার প্রতি টাকা ২০,০০০/০০ (টাকা বিশ হাজার মাত্র) এবং বাল্কহেড প্রতি টাকা ৩০,০০০/০০ (টাকা ত্রিশ হাজার মাত্র) করে সর্বমোট টাকা ২,৭০,০০০/০০ (টাকা দুই লক্ষ সত্তর হাজার মাত্র) জরিমানা আদায় করা হয়। আটককৃত ব্যক্তিদের জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ড আরো জানায়, নদী ভাঙনের এবং নদীর গতিপথ পরিবর্তনের অন্যতম মাধ্যম হলো অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে নদী ভাঙন রোধকল্পে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার এর বিরুদ্ধে কোস্ট গার্ডের এরূপ অভিযান অব্যাহত থাকবে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত