মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই মে ২০২০ সন্ধ্যা ০৭:৫৫
১১০৩
মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়–য়া প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অসহায় কর্মহীন হয়ে পড়া ২ শত পরিবারের মাঝে প্রীতি ঈদ উপহার দেওয়া হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে বর্তমান মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার, স্কুলের শিক্ষক, পুলিশ সদস্য, ব্যাংকার, সেনাবাহিনী সদস্য, ব্যবসায়ী ও বেসরকারি চাকুরীজীবিরা ঈদ উপহার দেওয়ার সহযোগিতা করেন।
শনিবার বেলা ১১ টায় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এই ঈদ উপহার দেওয়া হয়। উপহার সামগ্রী মধ্যে, সেমাই, দুধ, পেঁয়াজ, মশারীর ডাল, তেল লবণ, সাবান ও মাক্স দেওয়া হয়।
এছাড়াও উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪৫০ অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে জিআর চাল ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১০৯৮ জেলে পরিবারের মাঝে মে মাসের ৪০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, আ’লীগ যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মোঃ জাকির হোসেন সহ অন্যান্যরা।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত