বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:০১
৩০৬
বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে আদান-প্রদান জোরদার করতে ভৌত, সামুদ্রিক ও ডিজিটাল যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) বার্ষিক অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে এটি পর্যবেক্ষণ করা হয়।
বিমসটেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সভাপতিত্বে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, ভুটান ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও মিয়ানমারের প্রতিনিধি ও বিমসটেকের মহাসচিব অংশ নেন।
বৈঠকে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি খাতে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সদস্য দেশগুলো সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের সুযোগ অন্বেষণের ওপরও জোর দিয়েছে।
সদস্য দেশগুলো বিমসটেক সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়েছে।
বিমসটেক-এর মধ্যে সহযোগিতাকে আরো গভীর করতে এবং আসন্ন লিডার্স সামিটের জন্য প্রস্তুতি নিতে একটি যৌথ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভাটি শেষ হয়।
বিমসটেক বঙ্গোপসাগর অঞ্চলের সাতটি দেশ নিয়ে গঠিত। দেশগুলো হলো: বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
এটি সাতটি বিস্তৃত খাতে আঞ্চলিক সহযোগিতা অনুসরণ করে। খাতগুলো হলো: কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংযোগ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, মানুষের সাথে মানুষের যোগাযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, নিরাপত্তা ও বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন।
সহযোগিতার মধ্যে ৮টি উপখাত রয়েছে। এগুলো হলো: সামুদ্রিক অর্থনীতি, পর্বত্য অর্থনীতি, শক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণিসম্পদ, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন।
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক