অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৯

remove_red_eye

৩৩৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়টির হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়াও এ সময় বিদ্যালয়টির দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করায় তৃতীয়, চতূর্থ এবং পঞ্চম শ্রেণির ৯জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি শিশুকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের পাশাপাশি মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। মায়েদের সঠিক তদারকি থাকলেই প্রতিটি শিশু ভবিষ্যতের জন্য দক্ষ এবং সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠবে বলেও মনে করেন বক্তারা।
ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়া হিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ।
এছাড়াও বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মা সমাবেশে অন্যান্যের মধ্যে দক্ষিণ-পশ্চিম চরল²ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদসহ ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক এবং মা অভিভাকরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...