বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৫
৩৪২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পাঠচক্র নামে ব্যতিক্রমী এক আয়োজন করেছেন ভোলা সরকারি কলেজর দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিবুর রহমান নুহু। যেখানে প্রতি সপ্তাহে নির্বাচিত একটি বই পড়াসহ আলোচনা করা হয়। সহকারী অধ্যাপক মো. মহিবুর রহমান নুহু ছেলেবেলা থেকেই একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিশ্বসাহিত্যের বইয়ের সঙ্গে তার গভীর মিতালি। তিনি বিশ্বাস করেন- জীবনের যত অর্জন, তার সবই পেয়েছেন বইয়ের বদৌলতে। তাই সব সময় স্বপ্ন দেখতেন বই নিয়ে কিছু একটা করার। কলেজে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পর ওই স্বপ্ন আরো দৃঢ় হয়। এরপর তিনি ঠিক করেন শিক্ষার্থীদের নিয়ে সপ্তাহে একদিন বিশ্বসাহিত্যের নির্বাচিত কিছু বই নিয়ে আড্ডা দেবেন। এর ফলে শিক্ষার্থীরা অজানা অনেকে জ্ঞান আহারণ করতে পারবেন।
তবে কিভাবে এই পাঠচক্র গড়ে তুলবেন? তা নিয়ে ব্যাপক কল্পনা শুরু হয় ভোলা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিবুর রহমান নুহুর। তবে শেষমেশ সেই কল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ সালের ৩০ জানুয়ারি ‘পাঠচক্র’ শিরোনামে কলেজেই পাঠচক্রবিষয়ক একটি সংগঠনের উদ্বোধন করেন তিনি। এরপর শুরু হয় সদস্য সংগ্রহ কার্যক্রম। তবে কিছুদিনের মধ্যেই কলেজের বিভিন্ন বিভাগের ৩০জন শিক্ষার্থী পাঠচক্র নামের ওই সংগঠনটির সদস্য হন। এরপরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় সহকারী অধ্যাপক মো. মহিবুর রহমান নুহুর পাঠচক্রের।
শুরু থেকেই পাঠচক্রের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নতুনত্ব আনার চেষ্টা করেন তিনি। প্রতি সপ্তাহে নিয়মিত পাঠচক্রে বই আলোচনার পাশাপাশি থাকে গান, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। পাঠচক্রে অংশ নিয়ে উপস্থিত সকলে পাঠচক্রে পূর্বনির্ধারিত বইয়ের ওপর পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ পান। এছাড়াও কোনো কোনো বইয়ের জন্য প্রধান আলোচকও রাখা হয়। তিনি ওই বইটির ওপর বিশদ আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পাঠচক্রের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন, জাতীয় দিবস উদযাপন, রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদযাপনের মতো নানা আয়োজন করে ‘পাঠচক্র’। এছাড়া সংগঠনটির একটি অনন্য আয়োজন হচ্ছে ‘প্রতিবেশ অধ্যয়ন’।
পাঠচক্রে সপ্তাহে যে বইটি নিয়ে পড়া এবং আলোচনা হবে তা নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং সহকারী অধ্যাপক মো. মহিবুর রহমান নুহু বই নির্বাচনের বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখেন।
ওই পাঠচক্রের প্রতিষ্ঠাতা এবং ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মহিবুর রহমান নুহু বলেন, উন্নত, কল্যাণকর, নান্দনিক ও উদার চিন্তা-চেতনাসমৃদ্ধ মানুষের সমাজ বিনির্মাণে বই পাঠের বিকল্প নেই। এই পাঠচক্রের মাধ্যমে আমরা মানবিক ও নান্দনিক মানুষের সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক