অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণের নীতিমালা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

৩০৭

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে যে সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে সেগুলো সংরক্ষণের নীতিমালা ঠিক করা হচ্ছে। 
ড. আসিফ নজরুল আজ সকালে মুন্সিগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশর প্রত্নতাত্ত্বিক স্থাপনা অনেক সমৃদ্ধ। এগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তা খতিয়ে দেখা হচ্ছে। সংরক্ষণের নীতিমালা ঠিক করা হচ্ছে। এসব স্থাপনা না দেখলে সঠিক নীতিমালা ঠিক করা যাবে না। প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে আমাদের নজর দেওয়ার সময় এসেছে। 
উপদেষ্টা বলেন, মুন্সিগঞ্জে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। জেলার ইদ্রাকপুর কেল্লা, ঢাকার লালবাগ কেল্লা এবং নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এবং সোনাকান্দা দুর্গ রয়েছে। এসব কেল্লাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। 
ড. আসিফ বলেন, যে সকল জায়গা বেদখল হয়ে আছে সেগুলোর বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। উপদেষ্টা রামপালে বাবা আদম মসজিদ, বজ্রযোগিনীতে অতীশ দীপঙ্কর পণ্ডিত ভিটা, হরিশচন্দ্রের দীঘি ও শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন।

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

আরও...