অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৪১

remove_red_eye

৩৫০

বাংলার কণ্ঠ ডেস্ক :  ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ে ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হকের সভাপতিত্বে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, র‌্যালি ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও পাঠক বন্ধুর ভোলা জেলা আহবায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ। অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমোহন থানার নবাগত ওসি মোঃ হাছনাইন, বোরহানউদ্দিন থানার নবাগত ওসি সিদ্দিকুর রহমান, চরফ্যাশন থানার নবাগত ওসি মিজানুর রহমান।

এক সময় আরো বক্তব্য রাখেন পাঠক বন্ধুর ভোলা জেলা সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলার সমন্বয়ক ও আজকের পত্রিকার পাঠক বন্ধুর ভোলা জেলা সদস্য জিদান আনবীর, পাঠক বন্ধুর যুগ্ম আহŸায়ক ডাঃ হোসাইন মাহমুদ, মোঃ জাবেদ, মোঃ নাহিদ ইসলাম, মোহাম্মদ জাহিদ হাসান, মোঃ মমিনুল ইসলাম, তন্ময়, মোঃ তানজিল, সাথী সাহা, রিয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, আজকের পত্রিকা দেশের একটি অন্যতম প্রিন্ট মিডিয়া। সাথে সাথে আজকের পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের খবর মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই। আজকের পত্রিকার পাঠক বন্ধু আজ একটি মাদক বিরোধী অনুষ্ঠানের আয়েজন করেছে। আমি আপনাদের এই কার্যক্রমকে স্বাগত জানাই, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই শিক্ষার্থী। আমরা চাই তরুণ প্রজন্ম মাদক কারবারিদের বিরুদ্ধে এগিয়ে আসবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই, ভোলা জেলা পুলিশ সব সময় আজকের পত্রিকার পাঠক বন্ধুর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকব।

এ সময় তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এখনো ও রয়েছে, ভবিষ্যতে অব্যাহত থাকবে। অনুষ্ঠান সঞ্চালনা করে আজকের পত্রিকার পাঠক বন্ধুর ভোলা জেলার যুগ্ম আহবায়ক মোঃ শাফায়াত হোসেন।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...