অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে জামায়াতে ইসলামীর ব্যবসায়ীক ফোরামের কমিটি গঠন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:২৯

remove_red_eye

২৬৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন ব্যবসায়ীক ফোরামের উপজেলা ও পৌরসভার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরশহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা পর্যায়ে হাসান স্টোরের মালিক এমএ হাসানকে সভাপতি ও সোলায়মান জমাদারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া পৌরসভা পর্যায়ে টপটেন টেইলার্সের মালিক আবু সাঈদকে সভাপতি ও আলহেরা কম্পিউটারের মালিক আব্দুল মোতালেবকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটি ঘোষণা করা হয়।

পরে এই কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী ফোরামের উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের জেলা সভাপতি আব্দুস সালাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মো. রুহুল আমিন, পৌরসভার উপদেষ্টা  মাওলানা সাইফুল ইসলাম। এরআগে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পেশাজীবী পরিষদের সমন্বয়কারী আজিম উদ্দিন খান। অনুষ্ঠানে লালমোহন পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ও মালিকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা সৎ ব্যবসায়ীদের গুণাবলী ও মর্যাদা বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সংগঠনের মাধ্যমে সৎ ব্যবসা গড়ে তোলার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...