লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:২৯
২৭৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন ব্যবসায়ীক ফোরামের উপজেলা ও পৌরসভার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরশহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা পর্যায়ে হাসান স্টোরের মালিক এমএ হাসানকে সভাপতি ও সোলায়মান জমাদারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া পৌরসভা পর্যায়ে টপটেন টেইলার্সের মালিক আবু সাঈদকে সভাপতি ও আলহেরা কম্পিউটারের মালিক আব্দুল মোতালেবকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটি ঘোষণা করা হয়।
পরে এই কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী ফোরামের উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের জেলা সভাপতি আব্দুস সালাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মো. রুহুল আমিন, পৌরসভার উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম। এরআগে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পেশাজীবী পরিষদের সমন্বয়কারী আজিম উদ্দিন খান। অনুষ্ঠানে লালমোহন পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ও মালিকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা সৎ ব্যবসায়ীদের গুণাবলী ও মর্যাদা বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সংগঠনের মাধ্যমে সৎ ব্যবসা গড়ে তোলার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত