লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০
৩৩৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর হবে বলে ধারণা পুলিশের।
রায়চাঁদ বাজারের রফিক নামে এক ব্যবসায়ী জানান, যোহরের নামাজ শেষে মসজিদ থেকে নিজের দোকানে ফিরছিলেন তিনি। এ সময় তিনি দেখতে পান অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মাটিতে শুয়ে হাত-পা নাড়ছিলেন। এরপর ওই ব্যক্তির কাছে গিয়ে রফিক দেখতে পান ধীরে ধীরে তার শরীর শীতল হয়ে যাচ্ছে। পরে রফিক বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে পরিচয় শনাক্ত করতে মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এরপর কেউ যদি ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেন তাহলে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হবে।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত