অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভারতে রপ্তানির খবরে ভোলায় বেড়েছে ইলিশের দাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

২৯৭

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার বাজারে হঠাৎ করেই বেড়েছে ইলিশের দাম। কেজিতে প্রকারভেদে ২০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বেড়েছে।
ভারতে ইলিশ রপ্তানির খবরে ভোলার বাজারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ক্রেতারা। ইলিশের দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ আর অসন্তোষের শেষ নেই।
তারা বলছেন, বাজারে পর্যাপ্ত ইলিশ রয়েছে, তারপরেও দাম চড়া। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জরুরি। সিন্ডিকেট ভাঙার দাবি তাদের।
বিক্রেতারা বলছেন, কিছুটা বেড়েছে ইলিশের দাম। আড়তে দাম বেড়েছে। তবে বাজারে পর্যন্ত ইলিশের সরবরাহ রয়েছে।  
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভোলার কিচেন মার্কেট ঘুরে দেখা গেছে, প্রায় সব সাইজের ইলিশের দাম বেড়েছে। বড় আকারের ইলিশ ২ হাজার থেকে ৩ হাজার টাকা, যা আগে ছিল ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। অন্যদিকে মাঝারি আকারের ইলিশের দাম গড়ে ২০০ থেকে ৩০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
ক্রেতা শাহে আলম, আ. রহিম ও জুলফিকার আলী বলেন, নদীতে জেলেরা ঠিকমতো মাছ পাচ্ছেন, বাজারেও পর্যন্ত মাছ আছে, তবুও দাম বেড়েছে। ভারতে ইলিশ রপ্তানির ঘোষণায় মাছের বাজার এখন অস্থিতিশীল। দাম নাগালের বাইরে চলে গেছে। সিন্ডিকেট না ভাঙলে ক্রেতারা ইলিশ কিনে খেতে পারবে না।
এদিকে শুধু স্থানীয় বাজারেই নয়, আড়তগুলোতেও বেড়েছে মাছের দাম। তবে অন্যান্য মাছের দাম স্থিতিশীল রয়েছে।
আড়ত ঘুরে জানা গেছে, গেল সপ্তাহে এক কেজি আকারের ইলিশ বিক্রি হয়েছিল প্রকারভেদে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায়। তবে রপ্তানির খবরে দাম বেড়েছে প্রায় এক হাজার টাকা।
ইলিশা ঘাটের আড়তদার মো. সাহাবুদ্দিন জানান, আগের তুলনায় ইলিশের দাম কিছুটা বেড়েছে। কিন্তু জেলেরা ঠিকমতো দাম পাচ্ছেন না। সিন্ডিকেট চক্রের দখলে আড়তের ইলিশে। সামনের দিকে দাম কমার সম্ভাবনাও দেখছি না।
এদিকে আগামী ১৩ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য বন্ধ থাকছে ইলিশ ধরা।  
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, বাজারে মাছসহ অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বাংলা নিউজ

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...