বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪২
৩৭৪
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রতিটি জীবনের মূল্য আছে, সকল হত্যাকাণ্ডের বিচার করার পাশাপাশি সবাই যেন সুবিচার পায় সে বিষয়টিও নিশ্চিত করা হবে।
আজ নারানখাইয়া, স্বনির্ভর এলাকায় নিহত মামুন, জুলান চাকমা এবং রুবেল ত্রিপুরার পরিবারের সদস্যদের সাথে খাগড়াছড়ি সার্কিট হাউজে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন।
সাক্ষাৎকালে নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সহায়তা প্রার্থনা করেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অবশ্যই প্রতিটি হত্যাকান্ডের বিচার হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। আইন হাতে তুলে নেয়ার অধিকার কারও নাই। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। পাহাড়িদের আতঙ্কিত হওয়ার কিছু নাই উল্লেখ করে এ ঘটনা যেন অন্য কোন খাতে প্রবাহিত না করা হয় এবং এ ঘটনা নিয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে যেন বিভেদ না হয় সে বিষয়ে তিনি নিহতদের পরিবারকে অনুরোধ করেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে, তাদের সবার অধিকার সমান। দুই জনগোষ্ঠীর বিভেদ নতুন করে উস্কে দেয়ার পাঁয়তারা চলছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকাতে হবে।
সাক্ষাৎকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক