অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১৪ই মে ২০২০ সন্ধ্যা ০৭:১৭
১৯৮৪
অচিন্ত্য মজুমদার:: ভোলা সদর উপজেলায় পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যারেষ্টারের কাচারী এলাকার বাসিন্দা এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকায় কর্মরত ওই পুলিশ সদস্য বর্তমানে তার গ্রামের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। এ ঘটনায় তার বাড়িসহ ৩ বাড়ি লকডাউন করা হয়।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সদস্য ওই যুবক গত ৩ দিন আগে ছুটি নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। ৭ দিন আগে ঢাকা থাকা অবস্থায় করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এর পর তিনি তার বাবার মৃত্যুর সংবাদে ভোলা চলে আসে। আজ বৃহস্পতিবার ওই নমুনার পরীক্ষার ফলাফলে তিনি করোনা ‘পজিটিভ’ বলে শনাক্ত হন। এরপর তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়। এছাড়া ওই পুলিশ সদস্যের বাড়িসহ তিন বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, ওই পুলিশ সদস্যের গ্রামের বাড়িতে তার ভাই, ভাবি, মা ও শিশুসহ ১০ জন সদস্য রয়েছে। শুক্রবার ওই ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ল্যাবে পাঠানো হবে বলেও জানান তিনি।
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত