অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ঘূর্ণিঝড়ে ঘর চাপা পড়ে নারীর মৃত্যু, আহত- ৪

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩১

remove_red_eye

৩৪৯

ইসরাফিল নাঈম, শশীভূষণ  : ভোলার চরফ্যাশনে দুলারহাটে আকস্মিক ঘুর্ণিঝড়ে বিধব¯ত্ম ঘরের নিচে চাপা পড়ে ইয়ানুর বেগম (৩২) নামের তিন সšত্মানের জননী এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৩টায় দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল গ্রামের ৩ নম্বর ওয়র্ডে ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর বেগম পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বাসিন্দা মোঃ জাফরের স্ত্রী। চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার চর তোফাজ্জল গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবদুল অদুদ এর মেয়ে।

নিহতের মা বিবি আয়েশা জানান, পাঁচ দিন আগে তার পিতার মৃত্যুর খবর শুনে তার মেয়ে ইয়ানুর বেগম জামাতাকে নিয়ে বাবার দফন করতে আসেন। শুক্রবার রাতে খাবার খেয়ে নিহত ইয়ানুর ও তার তিন সšত্মানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ আকস্মিক ঝড়ে বসত ঘর ভেঙে যায়।এসময় বিধব¯ত্ম ঘরের নিচে চাপা পড়ে মেয়ে ইয়ানুর ঘটনাস্থলে মারা যায়। ঘরের চাপায় মেয়ে ইয়ানুরের ঘটনাস্থলে মৃত্যু হলেও প্রানে রÍগা পেলেন তিনিসহ তার অপর তিন নাতিন রিপা বেগম(৭) ওমর(৫), সাদিয়া(৩)। তাদের ডাকা চিৎকারের প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

নুরাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মো. সুমন হাওলাদার জানান, খবর পেয়ে সকালে ওই বাড়িতে গিয়েছিলাম। এবং এমন নির্মম ঘটনার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক জানান, স্থানীয় জনপ্রতিনিধি’র মাধমে নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...