অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আরো এক জনসহ মোট ১০ জন করোনায় আক্রান্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মে ২০২০ বিকাল ০৩:৪৫

remove_red_eye

২২৫০

হাসিব রহমান :: ভোলা  আরো ১ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তার বাড়িও দৌলতখান উপজেলায় চর খালিফা ইউনিয়নে।   এ নিয়ে দ্বীপজেলা ভোলায় মোট ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য জানান।

সূূত্র জানান,বুধবার সন্ধ্যায় ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম থেকে বলায় হয় দৌলতখানের চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামে প্রায় ৪০ বছরের এক জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। তিনি কয়েক দিন আগে চট্রোগ্রাম থেকে ভোলায় আসেন। তার কোন উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষার পর রির্পোট পজেটিভ আসলে তাকে বুধবার রাতেই দৌলতখান হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

অপর দিকে আজ বৃহস্পতিবার সকালে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান,বুধবার রাতে আরো  ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তার বাড়িও দৌলতখান উপজেলা চরখলিফা ইউনিয়নের চরখলিফ গ্রামে। তার বয়স ৬০ বছর। তাকেও দৌলতখান হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।  এদিকে আক্রান্তদেও বাড়িসহ আশে পাশে কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে।

ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ১০ জনের মধ্যে ৫ জন সুস্থ হওয়ায় তাদের ছাড় পত্র দেয়া হয়েছে। আক্রান্ত বাকী ৫ জনের মধ্যে ২ জন ভোলা সদর হাসপাতালে, ২ জন দৌলতখান হাসপাতালে ও এক জন লালমোহনে হোম আইসোলেশনে রয়েছেন।

এদিকে ভোলায় গত ২৪ ঘন্টায় আরো  ৩১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সংখ্যা হলো ২১৬৭ জন। এর মধ্যে মেয়াদ উর্ত্তীন হয়েছে ১৭৮৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৮২ জন বলে জানিয়েছেন ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম।
সূত্র আরো জানান, আজ  ভোলা থেকে ৫৮ জনের নমুনাসহ এ পর্যন্ত ভোলায় থেকে ৯২৫ জনের নমুনা পরীক্ষার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৬২০  জনের নমুনা রির্পোট পাওয়া গেছে। তার মধ্যে ১০ জনের পজেটিভ ও বাকীদের নেগেটিভ ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...