অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে সরকারি গাছ কর্তন,দেখার কেউ নেই


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৯ রাত ১১:০০

remove_red_eye

৯৯৩

 

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখান-বাংলাবাজারে সড়ক ও জনপথ বিভাগের সরকারি মূল্যমান রেইনট্রি গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। গাছ কাটার বিষয়টি যেন দেখার কেউ নেই।
জানা যায়, গতকাল শনিবার বিকালে স্থানীয় করিমের নেতৃত্বে চরখলিফা মাদ্রাসার সংলগ্ন দৌলতখান-বাংলাবাজারে সড়ক ও জনপথ বিভাগের সরকারি মূল্যমান রেইনট্রি গাছ কেটে নিয়ে যাচ্ছে করিম। এব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভোলা জেলার অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী অনজন রায়ের সাথে যোগযোগ করলে তিনি বলেন, দৌলতখান প্রধান সড়কের পাঁশে এ গাছ গুলো আমাদের নয়, এগুলো বন বিভাগের। দৌলতখান উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল মন্নান জানান, এ গাছ গুলো সড়ক ও জনপথ বিভাগের। আমাদের বন বিভাগের গাঁছ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। যেহেতু গাছ গুলো সড়ক ও জনপথ বিভাগের সেহেতু তারাই আইনানুগ ব্যবস্থা নিবে। এব্যাপারে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথের সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে সচেতন মহলের মতে সরকারি গাছ কর্তন করলে সরকারি কর্মকর্তারা যদি না দেখে থাহলে দেখবে কে?