দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:২৪
৪৪১
ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় নৌবাহিনী , বাংলাদেশ কোস্টগার্ড, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দু মাঝিকে (৫০) আটক করা হয়েছে।
নৌ বাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে ভোলার দৌলতখান থানাধীন ঘুইঙ্গারহাট এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দু মাঝিকে (৫০) তার নিজ বাসা হতে আটক করা হয়। পরবর্তীতে তার বাসা তল্লাশী করে ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫শত গ্রাম গাঁজা,নগদ টাকা ৯ হাজার ৫ শতটাকা ,০৪টি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র দাও উদ্ধার করা হয়। চাঁন মিয়া দীর্ঘ দিন যাবৎ ভোলা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও মাদক চোরাচালান করে আসছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে ভোলা সদর থানা এবং দৌলতখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত চাঁন মিয়ার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত