অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে চাঁদা উত্তোলনের সময় ৬ চাঁদাবাজ আটক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

৪১০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে রাস্তায় সিএনজি, অটো, বোরাক ও রিক্সার ড্রাইভার থেকে চাঁদা উত্তোলনের সময় ছয় চাঁদাবাজকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব উল আলম জানান, আটককৃতদের ব্যাপারে লালমোহন থানায় ৩৮৫/৩৮৬ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে এবং ধৃত আসামীদের রবিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।          
 আটককৃতরা হলেন, পৌরসভা ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ণ পাড়ার মো. শাহে আলম মাস্টারের ছেলে মো. সোহেল (৪২), একই এলাকার খান সাহেবের ছেলে মো. শান্ত (২১), পৌরসভা ১২ নং ওয়ার্ড মো. জামালের ছেলে মো. শরিফ (২২), মো. মফিজের ছেলে মো. শফিক (৪৯), মো. আলীর ছেলে মো. রিপন (৩৫), লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা ৪নং ওয়ার্ডের মো. নুরনবী দুলালের ছেলে মো. ডালিম (২৫)। 
জানা যায়, লালমোহন হাসপাতাল এলাকার সদর রোডে শনিবার দুপুরে তারা লালমোহন পৌরসভার টোল আদায়ের কথা বলে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিল। এসময় চরফ্যাশন থেকে আসা মো. মোশারফ হোসেন নামে একজন সিএনজি ড্রাইভারের কাছ থেকে চাঁদা দাবী করলে সিএনজির যাত্রীরা তার প্রতিবাদ করার পর আটককৃতরা সংঘবদ্ধ হয়ে যাত্রীদের মারধর করে। তখন যাত্রীরা লালমোহন থানায় এসে জানালে লালমোহন থানা পুলিশ গিয়ে তাদেরকে আটক করে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...