অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

সিএনজি থেকে চাঁদায়ের প্রতিবাদ করায় হামলা মারধর,আহত-৫

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৫৫৮

চরফ্যাশন প্রতিনিধি : সরকার পতনের পরও বন্ধ হয়নি চাঁদা কালেকশন। চরফ্যাশন উপজেলা সদরে চাঁদা কালেকশন নিয়ে দুই গ্রæপের হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে যানবাহন থেকে চাঁদা কালেকশনের সময় চাঁদা না দেয়ার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়ে ৫জন আহত হয়েছে।
জানা গেছে,সদর রোড সিএনজি স্ট্যান্ডে ড্রাইভার মাহফুজের নেতৃত্বে মুরাদ নামের একজন  সিএনজি ড্রাইভার প্রতিটি সিএনজি থেকে ৩০টাকা করে চাঁদা আদায় করে। আর এ চাঁদা কালেকশন না দেয়ার জন্য প্রতিবাদ করলে মাহফুজ, মুরাদ ও মেহেদী সিএনজি ড্রাইভারদের লাঠিসোঁটা নিয়ে হামলা করে মারধর করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মো.মনির। অভিযোগকারী বলেন,মুরাদ চাঁদার টাকা নিতে আসলে মেহেদী ৩০টাক চাঁদা দেয়। এসময় আমরা একাধিক ড্রাইভার বাঁধা দিলে তারা আমাকেসহ রুহুল আমিন (৪০) রিয়াজ (৩৫) ও বেলাল (৩৭) এবং জাকির (৩২) কে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। পরে আমরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি।
রুহুল আমিন ও মনির বলেন, দেশে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা কোনো রকম চাঁদা দেবোনা। এবং কোনো চাঁদা কালেকশনও করতে দেয়া হবে না। অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, চরফ্যাশন উপজেলায় প্রায় শতাধিক  সিএনজি রয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে চরফ্যাশন পৌরসভার  টোলসহ ১০০টাকা করে চাঁদা কালেকশন দিতেন বলেও জানান সিএনজি ড্রাইভাররা। হামলায় অভিযুক্ত মাহফুজ ও মুরাদ হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমরা এই হামলার সঙ্গে জড়িত নই। চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, চাঁদা কালেকশনের বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেয়া হবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...