অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে সুচিকিৎসা নিশ্চিত করতে ছাত্র-জনতার ১৭ দাবীতে বিক্ষোভ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৪ রাত ১০:১৪

remove_red_eye

৩৫১

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনের সরকারি ও বেসরকারি প্রাইভেট হাসপাতালে একের পর এক ভুল চিকিৎসায় প্রসুতি নারীদের মৃত্যুর ঘটনার পরপরই চিকিৎসা ব্যবস্থা সংষ্কার ও রোগীদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতসহ ১৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা।
সোমবার (৯ সেপ্টেম্বর ) চরফ্যাশনের জ্যাকব টাওয়ারের সামনে থেকে ছাত্র-জনতার ব্যানারে একটি মিছিল নিয়ে চরফ্যাশন সদর ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে অবস্থান নেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক এসে তাদের দাবি গুলো জেনে শুনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন বলে আশ্বাস দেন।
এসময় ছাত্র-জনতার সন্মনায়করা ১৭ দফা দাবিতে উল্লেখ করেন, ডাক্তারদের সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিউটি করতে হবে এবং রোস্টার অনুযায়ী ডিউটি পালন করতে হবে। সরকারি হাসপাতালে ডায়াগনস্টিকের দালাল, ফার্মেসির দালাল, ডাক্তারের ব্যক্তিগত দালালসহ সকল ধরনের দালাল মুক্ত করতে হবে। সরকারি হাসপাতালের ১ কি.মি. এর ভিতরে কোনো ডায়াগনস্টিক থাকতে পারবে না। এবং অবৈধ প্রাইভেট ক্লিনিক গুলোকে দ্রæত সময়ের মধ্যে বন্ধ করে দিতে হবে। এবং এসব ক্লিনিকে অপচিকিৎসায় রোগীর মৃত্যু হলে ওই ক্লিনিকের মালিক ও চিকিৎসকদের আইনের আওয়তায় আনতে হবে। এবং প্রাইভেট ক্লিনিক গুলোতে প্রসুতি নারীদের শতভাগ নরমাল ডেলিভারি নিশ্চিত করে সিজার বানিজ্য বন্ধ করতে হবে। সরকারী হাসপাতালে কর্মরত চিকিৎসকরা ডিউটি চলাকালীন সময়ে প্রাইভেট ক্লিনিকে যেতে পারবেন না। যদি এমন অভিযোগ পাওয়া যায় তাহলে তার দায়ভার হাসপাতালের কর্তৃপক্ষকে নিতে হবে।
ঔষধ কোম্পানির প্রতিনিধিরা নির্দিষ্ট সময় ব্যতিত হাসপাতালে ডাক্তারদের সাথে দেখা করতে পারবে না, এবং রোগীর প্রেসক্রিপশন এর ছবি তুলতে পারবে না। হাসপাতালে এক্সরে, আল্ট্রাস্নোগ্রাম ও প্যাথলজিক্যাল টেস্ট ২৪ ঘন্টা করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উপজেলা থেকে দ্রত সময়ের মধ্যে অন্য উপজেলায় বদলি করতে হবে। সরকারী বিতরনকৃত ঔষধ রোগীদের মাঝে বিতরন করতে হবে। সরকারী হাসপাতালে জরুরী ভাবে চিকিৎসক নিরাপত্তা ও সিসি টিভিতে মনিটরিং করতে হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক জানান, ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এবং ছাত্র-জনতা বেধে দেয়া দফা গুলো যথা সম্ভব মেনে নেয়া হবে।
এসময় মুসফিকুর রহমান জিহাদ, সাখাওয়াত শিকদার, রাজিব হাসান রিয়াদ, হাসানুল হক শুভ,লিজা আক্তার, সাইফ আহমেদ হাসনাঈন,জাবেদুর রহমান মাহি,লিখন আহমেদ তুহিন, হাফেজ আব্দুল আজিজসহ চরফ্যাশন উপজেলার ছাত্র-জনতারা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...