অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় স্বামীর অসুস্থতার সুযোগে সংসার ভাঙলেন স্ত্রী

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:৪২

remove_red_eye

৩৮৫

দৌলতখান প্রতিনিধি : স্বামী অসুস্থ। হার্টে দুইটি রিং বসানো হয়েছে। সংসার ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্ত্রী। চিন্তা ভবিষ্যতে সংসার গড়ার সোনালি স্বপ্ন নিয়ে। এক সময় সুখের জীবন ছিল তাদের সংসারে। তাদের ঔরসজাত দুইটি সন্তানের কোলাহলে ঘর মুখরিত ছিল। আজ সবই নিস্তব্ধ। দিশেহারা সেই সুখের সংসার। প্রায় ১৬ বছর আগের তিলেতিলে গড়া সংসার আজ ভেঙে চুরমার। ২০০৭ সালের আগস্ট মাসে ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদীর মরহুম বজলুর রহমান সিকদারের মেয়ে বিবি মরিয়মের সাথে শুভ বিবাহের বন্ধনে আবদ্ধ হয় মো. মোতাছিন। সে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নান্নু মিয়ার ছেলে। পেশায় একজন ড্রাইবার। বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের গাড়ি চালক।  স্ত্রী বিবি মরিয়ম একই সংস্থার অধীনে বিভিন্ন প্রজেক্টে এরিয়া ম্যানেজার হিসেবে চাকুরি করতেন। চাকরির সুবাদে দুজনেই  থাকতেন ঢাকায়। একে অপরের প্রতি ছিল আস্থা ও ভালবাসার বিশ্বাস। তাদের সংসারে মাইশা ও মেহরাব নামে দুটি সন্তানও আছে। স্ত্রীর কথায় মোতাছিন নিজের অসুস্থতা, জীবন ও মৃত্যুর কথা ভেবে সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে তার  টাকা পয়সা স্বর্ণালংকার দিয়ে দেন স্ত্রীর হাতে।  মোতাছিন জানায় সে দীর্ঘদিন অসুস্থ থাকাকালে বিবি মরিয়মের ইচ্ছায় সংসার চলছিল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অসুস্থতার সুযোগে ও তার অনুপস্থিতিতে বাসায় যাওয়া আসা করত তিন সন্তানের জনক মো. সাজ্জাদ হোসনে বাবু নামে তাদের সংস্থার এক সহকর্মী। বাড়ি লক্ষীপুর জেলার রামগতির আলেক জান্ডার। বাবুর বাসায় যাওয়া নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও  সম্পর্ক ফাটলের সৃষ্টি হয়। সুযোগ বুঝে প্রায় পৌনে দুই বছর আগে  মরিয়ম তার দুই সন্তান সহ গাড়ির কাগজ পত্র, টাকা, স্বর্ণালংকার, ফার্নিচার নিয়ে ভোলায় চলে আসেন। মোতাছিন আরও জানায় স্ত্রী ও সন্তানের খোঁজে সে ভোলায় আসলে তার সাথে মরিয়ম কথা বলত না এবং সন্তানদের কথা বলতেও দিতনা। সে তাদের জন্য বাজার নিয়ে আসতো। মাসিক খরচার টাকা রেখে যেত। ঢাকা থেকে সন্তানের জন্য  টাকা পাঠানোর জন্য বিকাশ ও ব্যাংক একাউন্টের কথা বললেও মরিয়ম তাকে একাউন্ট নম্বর দেয়নি। এজন্য   ঈদে মাঝে মধ্যে অন্য লোকজনের একাউন্টে সন্তানের জন্য টাকা পাঠাতো সে। মোতাছিনের আকুতি আমার দুই সন্তান আমার কাছেই থাকবে। আমি আমার সন্তানদের ফেরত চাই। এজন্য তিনি আইনি সহায়তা নেবেন বলে জানান।
বর্তমানে বিবি মরিয়ম তার দুই সন্তান কে নিয়ে  ভোলার গুইঘার হাট সংলগ্ন ভাড়া বাসায় থাকেন। স¤প্রতি গণমাধ্যম কর্মীরা তার বাসায় গেলে সে জানায়, মোতাছিন অসুস্থ হওয়ায় আমার টাকা দিয়ে আমি তার চিকিৎসা খরচ চালিয়েছি। ঢাকা থেকে আমার ব্যবহৃত মালামাল ও ফার্নিচার নিয়ে এসেছি। আমার টাকায় আমি তাকে একটি গাড়িও কিনে দিয়েছি। মোতাছিন সন্তানদের খরচ বহন না করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি তাকে ডিভোর্স দিয়েছি। সাজ্জাদ বাবুকে বিবাহ করে একসাথে নতুন সংসার করছি। সেই ঘরে তার তিনটি সন্তানও আছে। অনানুষ্ঠানিক ভাবে বিবাহ হয়েছে। তবে বাসায় গেলেও বাবু গণমাধ্যম কর্মীদের সামনে আসেননি।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...