অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে বিএনপি নেতার মৃত্যুতে হাফিজ ইব্রাহিমের শোক

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:৩০

remove_red_eye

৬২৬

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখান উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন দেলু মিয়ার জানাজা শুক্রবার সকাল দশটায় সম্পন্ন হয়েছে। উপজেলার চরশুভি গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরশুভি মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতার পর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক শশী, স্থানীয় রাজনৈতিক,  সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম দেলোয়ার হোসেন দেলু মিয়া ছিলেন দৌলতখান    উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও  সৈয়দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  এফ কে  এম ইব্রাহিম চেয়ারম্যানের ছোট ভাই।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি পাঁচ ছেলে  ও তিন মেয়ের জনক ছিলেন। জানাজা শেষে তাকে সুলতান উদ্দিন হাওলাদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 
শোক প্রকাশ : বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন দেলু মিয়ার মৃত্যুতে গভীর  শোক জানিয়েছেন ভোলা-- ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ।   

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...