অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

৩৪১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে খাদিজা আক্তার নামে ১৬ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে ওই কিশোরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মৃত কিশোরী খাদিজা উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া ¯øুইজগেট এলাকার মো. আক্তার হোসেনের মেয়ে।
জানা গেছে, গত ৮দিন ধরে জ্বরে ভুগছিল কিশোরী খাদিজা। এজন্য তাকে ওষুধ খেতে বলেন তার মা। ওষুধ খেতে না চাইলে কিশোরী খাদিজাকে রাগারাগি করেন তার মা। যার জন্য অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে কিশোরী খাদিজা। এর কিছু সময় পর সে বমি করলে পরিবারের সদস্যরা বুঝতে পারেন খাদিজা কীটনাশক জাতীয় কিছু খেয়েছেন। এরপর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যায় কিশোরী খাদিজা আক্তার।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনেন। কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...