অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


পানি আনতে গিয়ে অটোর ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মে ২০২০ রাত ১২:৪৫

remove_red_eye

৯৭৯

দৌলতখান প্রতিনিধি:: ভোলার দৌলতখানে অটোর ধাক্কায় মাহমুদা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের মান্নান মাষ্টার মোড় এলাকায় এঘটনা ঘটে। নিহত মাহমুদা খাতুন ওই ওয়ার্ডের মৃত সিদ্দিকের স্ত্রী।

জানা যায়, মাহমুদা খাতুন সেহেরি খেয়ে ভোর সাড়ে ৬টায়  পানি আনার  জন্য  টিউবওয়েলে জান। ঘরে ফেরার পথে রাস্তা পারাপার হবার সময় কাজিরহাট গামী একটি অটো রিক্সার ধাক্কায় ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এঘটনায় অটো রিক্সাটি আটক করা  হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনাণুগ ব্যবস্থা নেয়া হবে।