অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলার নিহতদের কবর জিয়ারত করে পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় বিএনপির নেতা লেলিন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৫৫৩

                     বৈষম্য বিরোধী ছাত্র আন্দোবৈষম্যলনে
এইচ আর সুমন : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ভোলা সদর উপজেলার ৮ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও নিহতদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হায়দার আলী লেলিন ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা।বুধবার ৪ঠা সেপ্টেম্বর দুপুরে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার নিহতদের বাড়িতে গিয়ে নিহতদের কবর জিয়ারত করেন।পাশাপাশি নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের শান্তনা দেন বিএনপির নেতৃবৃন্দরা। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে সামান্য উপহার তুলে দেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলা সদর উপজেলায় নিহতরা হলেন, আলীনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নান্টুর ছেলে মোঃ ইমন (১৮),ভেলুমিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মোঃ সিদ্দিকের ছেলে মোঃ শাকিল (২৭),ভোলা পৌরসভা ৩ নং ওয়ার্ড বাসিন্দা আবু খলিফার সন্তান জসিম উদ্দিন (৪০),পূর্ব ইলিশা ইউনিয়ন ৯নং ওয়ার্ড গুপ্তমুন্সি এলাকার আবদুল মন্নানের ছেলে মোঃ শামিম (৩৫),ওই একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাকসুদুর রহমান ফরাজির ছেলে মোঃ মিরাজ (১৮),পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হাসিম বয়াতির ছেলে মোঃ মহিউদ্দিন (৩৬),দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা হারুন খা এর ছেলে মোঃ রনি (১৭),ও একই এলাকার কাঞ্চন মল্লিকের ছেলে মো: আলাউদ্দিন যার বয়স হয়েছিলো ৫৭ বছর।
এদিকে পরিবারের সদস্যদের শান্তনা দেয়ার পর তাদের  উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হায়দার আলী লেলিন বলেন ,যে কোনো প্রয়োজনে বিএনপি নিহতদের পরিবারের পাশে আছে ও থাকবে।এবং বিএনপি ক্ষমতায় এলে নিহতদের বীরের সম্মান দেয়া হবে বলেও জানান।
অন্যদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমাদের ভোলা সদর উপজেলায় ৮ জন নিহত হয়েছেন।আমরা নিহত পরিবারের সাথে দেখা করার চেষ্টা করেছি।নিহত সকলের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করেছি।পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে একদম সামান্য উপহার তুলে দিয়েছি।এ পরিবারগুলোর যে কোনো প্রয়োজনে আমরা পাশে থেকে তাদের সন্তান হারানোর দুঃখ দূর করার চেষ্টা করে যাবো।ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই জানান এ কেন্দ্রীয় নেতা।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান মফিজুল ইসলাম মিলন,বশির হাওলাদার,জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, শফি উল্লাহ নোমান,বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ শিল্প সম্পাদক ইব্রাহিম ভূইয়া সাগর   সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...