বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০১
৫৭০
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোবৈষম্যলনে
এইচ আর সুমন : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ভোলা সদর উপজেলার ৮ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও নিহতদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হায়দার আলী লেলিন ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা।বুধবার ৪ঠা সেপ্টেম্বর দুপুরে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার নিহতদের বাড়িতে গিয়ে নিহতদের কবর জিয়ারত করেন।পাশাপাশি নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের শান্তনা দেন বিএনপির নেতৃবৃন্দরা। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে সামান্য উপহার তুলে দেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলা সদর উপজেলায় নিহতরা হলেন, আলীনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নান্টুর ছেলে মোঃ ইমন (১৮),ভেলুমিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মোঃ সিদ্দিকের ছেলে মোঃ শাকিল (২৭),ভোলা পৌরসভা ৩ নং ওয়ার্ড বাসিন্দা আবু খলিফার সন্তান জসিম উদ্দিন (৪০),পূর্ব ইলিশা ইউনিয়ন ৯নং ওয়ার্ড গুপ্তমুন্সি এলাকার আবদুল মন্নানের ছেলে মোঃ শামিম (৩৫),ওই একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাকসুদুর রহমান ফরাজির ছেলে মোঃ মিরাজ (১৮),পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হাসিম বয়াতির ছেলে মোঃ মহিউদ্দিন (৩৬),দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা হারুন খা এর ছেলে মোঃ রনি (১৭),ও একই এলাকার কাঞ্চন মল্লিকের ছেলে মো: আলাউদ্দিন যার বয়স হয়েছিলো ৫৭ বছর।
এদিকে পরিবারের সদস্যদের শান্তনা দেয়ার পর তাদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হায়দার আলী লেলিন বলেন ,যে কোনো প্রয়োজনে বিএনপি নিহতদের পরিবারের পাশে আছে ও থাকবে।এবং বিএনপি ক্ষমতায় এলে নিহতদের বীরের সম্মান দেয়া হবে বলেও জানান।
অন্যদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমাদের ভোলা সদর উপজেলায় ৮ জন নিহত হয়েছেন।আমরা নিহত পরিবারের সাথে দেখা করার চেষ্টা করেছি।নিহত সকলের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করেছি।পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে একদম সামান্য উপহার তুলে দিয়েছি।এ পরিবারগুলোর যে কোনো প্রয়োজনে আমরা পাশে থেকে তাদের সন্তান হারানোর দুঃখ দূর করার চেষ্টা করে যাবো।ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই জানান এ কেন্দ্রীয় নেতা।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান মফিজুল ইসলাম মিলন,বশির হাওলাদার,জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, শফি উল্লাহ নোমান,বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ শিল্প সম্পাদক ইব্রাহিম ভূইয়া সাগর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত