অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাসনে সরকারী চাল চুরি করায় ইউপি সদস্য বরখাস্ত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মে ২০২০ রাত ১২:৩৬

remove_red_eye

৯৩৮

সরকারী চাল চুরির ঘটনায় ভোলার চরফ্যাসনের আহমদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন- মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে এক পত্রে ইউপি সদস্য কামাল হোসেনকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  শাহিন মাহামুদ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জেলে পূর্নবাসনের ৫বস্তা সরকারী চাউলসহ আটক করেন। এঘটনায় কামাল হোসেনের  বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে উপজেলা খাদ্য পরিদর্শক বাদী হয়ে দুলারহাট থানায় মামলা দায়ের করনে। ওই মামলা থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি জেল হাজতে আছেন।