অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে গৃহবধূর মরদেহ উদ্ধার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০২

remove_red_eye

৩৯৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মোসা. রিপা বেগম নামে ২৭ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফরাজগঞ্জ এলাকার সরদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত গৃহবধূ রিপা ওই বাড়ির মো. ইলিয়াছ সরদারের স্ত্রী।
ওই গৃহবধূর প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে রিপার পারিবারিক কলহ চলছিল। ওই কলহকে কেন্দ্র করে সকলের অগোচরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁস দেন তিনি। কিছু সময় পর গৃহবধূ রিপা বেগমের স্বামী ঘরে ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তিনি রিপাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। পরে গৃহবধূ রিপা বেগমের মা-বাবাকে খবর দেওয়া হয়। তবে গৃহবধূ রিপার মা-বাবা এসে তারা তাদের মেয়ের গলায় আঙ্গুলের চিহ্ন এবং কালো দাগ দেখতে পান। যার জন্য গৃহবধূ রিপার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ওই টিমের সদস্যরা গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে ঘটনার পর থেকে গৃহবধূ রিপা বেগমের স্বামী পলাতক রয়েছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...