অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বিএনপির সন্ত্রাস বিরোধী গণমিছিল

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২

remove_red_eye

৩৪৩

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: কেন্দ্র ঘোষিত বিএনপি'র সন্ত্রাস বিরোধী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় চরফ্যাশন সদর রোডে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে চরফ্যাশন পৌর শহর প্রদক্ষিণ করে সন্ত্রাস বিরোধী গণ মিছিলটি বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপি আয়োজিত গণ মিছিল শেষে উপস্থিত হাজারো নেতাকর্মীর মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাংগঠনিক সম্পাদক কাজি মনজুর হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল। স্বেচ্ছাসেবকদল সভাপতি মীর সায়েদ,যুবদল নেতা খান রাসেল, উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি,পৌর যুবদল নেতা বাধন খান ও শ্রমিকদল সভাপতি মীর আজাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের দুঃশাসন গোটা বাংলাদেশকে একটা কারাগারে রুপান্তর করেছিলো। ফ্যাসিস্ট সরকার স্বৈরতন্ত্র কায়েম করে পুরো জাতিকে সংকটে রেখে এবং রাষ্ট্রকে সংকটের মুখে ঠেলে দিয়ে গোটা দেশকে আজ ধ্বংস করে দিয়ে গেছে। উন্নয়নের নামে  হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতির অস্তিত্ব বিলীন করে দিয়েছে আওয়ামীলীগ সরকার। আওয়ামীলীগের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের জনগণকে নিয়ে বিএনপি প্রথম সারিতে থেকে লড়াই ও সংগ্রাম করেছে। বাকশালি সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে দেশের মানুষের বাক স্বাধীনতা হরন করেছিলো।
মানুষের বেঁচে থাকার ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে সরকারের পা চাটা ব্যবসায়ী আর আমলা সিন্ডিকেট মূল্য নিয়ন্ত্রণে নজর না দেয়ায় নিত্যপণ্যের দামের কাছে দেশের মানুষ নতিস্বীকার করে অসহায় জীবন-যাপন করছে। আর তাই চরফ্যাশন তথা সারাদেশে যেন বিএনপির মধ্যে আওয়ামীলীগের সন্ত্রাসী গুন্ডা বাহিনী অনুপ্রবেশ করতে না পারে সেই দিকে নেতাকর্মীদের দৃষ্টি রাখতে হবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...