বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:১৩
৩৪২
কোস্টগার্ডের অভিযানে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বাহাদুর বাহিনীর ২ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর বঙ্গের চরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন বাহাদুর বাহিনীর প্রধান আলি আজগর বাহাদুর( ৪২) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে।ডাকাত দলের আরেক সদস্য ইকবাল হোসেন (২৬) ওই একই উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চরমনিষা এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। আজ সোমবার দুপুরে ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্ট গার্ডের কার্যালয়ে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর জানান, দীর্ঘ দিন ধরে সংঘবদ্ধ এ ডাকাত চক্রটি ভোলা সদর উপজেলার ইলিশার বঙ্গের চর এলাকার মেঘনা নদীতে জেলেদের জিম্মি করে নানা ভাবে হয়রানি করে আসছিলো। পরে ভুক্তভোগীরা সাহায্যের জন্য কোস্ট গার্ড কে বিষয়টি জানালে ওই এলাকায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা রবিবার রাতে অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাত দলের প্রধান বাহাদুর বাহিনীর অন্যতম সদস্য আলি আজগর বাহাদুর ও তার সহযোগী ইকবাল হোসেন কে ৩টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজাগোলা, ২০ টি দেশীয় অস্ত্র ও নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা সহ আটক করা হয়। তিনি আরো জানান,আটককৃত ডাকাত সদস্যদের সাথে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত