অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ক্রীড়াবিদদের মধ্যে জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মে ২০২০ রাত ০৮:৩৩

remove_red_eye

৮৬৮

বাংলার কন্ঠ প্রতিবেদক::  করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে  ভোলা জেলা পরিষদ এর পক্ষ থেকে ২শ ক্রীড়াবিদদের মধ্যে ভোলা জেলা পরিষদ এর খাদ্য সহায়তা প্রদান করা হয়। সোমবার (১১ মে) সকালে ভোলা জেলা পরিষদ চত্বরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাহামুদুর রহমান,প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভোলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা,ভোলা জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ইয়ারুল আলম লিটন, ত্রান সামগ্রীর মধ্যে ছিলো- চাল,ডাল,বুট,আলু,চিনি,তৈল,পেয়াজ,চিনি,খেজুঁর ।জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন,যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন আমি ক্ষুধার্ত মানুষের পাশে থাকবো এবং খাদ্যসামগ্রী বিতরণ করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে আহ্বান জানিয়েছেন গরীব দুস্থদের  পাশে থাকার। তাই সকল সামর্থবানদের উচিৎ এখন দেশের মানুষের পাশে এসে দাঁড়ানো। এ পর্যন্ত  ভোলা জেলা পরিষদের অর্থায়নে  দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে প্রায় ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জীবানুনাশক সাবান ও হেন্ড স্যানেটাইজার বিতরণ করা হয়।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...