মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫
৪৬৩
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর পরিচিতি ও মতবিনিময় সভায় আওয়ামীলীগের নেতাদের উপস্থিত থাকার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বুধবার দুপুর ১১ টায় বিক্ষোভ-মিছিল শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
এর আগে গত মঙ্গলবার সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে নবাগত ইউএনও পাঠান মোঃ সাঈদুজ্জামান এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই মতবিনিময় সভায় আওয়ামীলীগের নেতারা উপস্থিত থাকায় বুধবার বিক্ষোভ-মিছিল ও সমাবেশে করছে বলে জানায় উপজেলা বিএনপির নেতারা। পরবর্তীতে উপজেলা পরিষদের কোন কার্যক্রমে আওয়ামীলীগের নেতাদের উপস্থিত না থাকারও দাবী করেন বিএনপির নেতারা।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, হাজিরহাট ইউনিরয়ন বিএনপির সভাপতি মহসিন আলম ভূইয়া, দক্ষিণ সাকুচিয়া বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
এদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাঈদুজ্জামান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান হিসাবে মতবিনিময় সভায় ছিল, আওয়ামীলীগের কোন নেতাকে মতবিনিময় সভায় দাওয়াত দেওয়া হয়নি।
এছাড়াও তিনি আরও জানান, বিএনপি নেতা, জামায়াত নেতা, ইউপি চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্ধ, সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা, আলেম সমাজ, মাদ্রাসার শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনপুরা নেতৃবৃন্ধদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত