চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই মে ২০২০ রাত ০৮:১৮
১০৩৬
চরফ্যাশন প্রতিনিধি:: জেলেদের ভিজিএফ চাল চুরির সংবাদ প্রকাশের জের ধরে ভোলার চরফ্যাশনের নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাংবাদিকদের পিটানোর হুমকি দিয়েছেন। সোমবার দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা মিটিং শেষে উপজেলার ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের বৈঠকে এ হুমকি প্রদান করেন। ওই বৈঠকে উপস্থিত কয়েকজন ইউপি চেয়ারম্যান এর সত্যতা নিশ্চিত করেছেন। জানাযায়, নুরাবাদ ও আহাম্মদপুর দুই ইউপিতে জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও চাল চুরির অভিযোগ উঠে। চাল চুরির অভিযোগে গত পয়লা মে রাতে নুরাবাদ ইউপি চেয়ারম্যানের কর্মী মিজানকে পাঁচ বস্তা চালসহ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক করে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে আহাম্মদপুর ইউপি মেম্বার কামাল হোসেনকে ৭ মে রাতে পাঁচ বস্তা জেলেদের ভিজিএফ চাল সহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। এ বিষয়়ে় দৈনিক জনকণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দুই চেয়ারম্যান সাংবাদিকদের হুমকি দেন । এই ঘটনায় চরফ্যাশনে কর্মরত স্থানীয় জাতীয় পত্রিকার সাংবাদিকগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত