অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে বধির ও প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মে ২০২০ রাত ০৮:১৪

remove_red_eye

৮৮৫

লালমোহন প্রতিনিধি:: লালমোহনে বধির ও প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সোমবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের শতাধিক বধির ও প্রতিবন্ধিদের মাঝে অর্থ ও ইফতার তুলে দিয়ে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছি। যে কোন দূর্যোগে পাশে ছিলাম এবং থাকবো। করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। সমাজের বিত্তশালীদের গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। করোনা মোকাবেলায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে এক দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। সরকারের দিক নির্দেশনা আমাদের সকলকে মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, বধির ও প্রতিবন্ধিরা সবচেয়ে বড় অসহায়। তারা কারো কাছে চাইতেও পারেনা। এসব মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে অর্থ ও ইফকার সামগ্রী পৌছে দিচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের তথ্য গভেষণা বিষয়ক সম্পাদক মো. শাহিন জুয়েল প্রমূখ।