অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৪ রাত ০৮:৩৪

remove_red_eye

৩৫৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কর্তৃপক্ষের অবহেলার কারণে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। জন্ডিসে আক্রান্ত শিশু আয়েশা যথাযথভাবে চিকিৎসা না পেয়ে সোমবার সকালে হাসপাতালেই তার মৃত্যু হয়। এর জন্য নিহত শিশুর পরিবার ডাক্তার ও নার্সদের দায়ি করলেও এ অভিযোগ অস্বীকার করে সঠিক চিকিৎসা দেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।  
নিহত শিশুর বাবা শাহাদাত হোসেন জানান, বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তার ১৪দিন বয়সী শিশু মেয়ে আয়েশাকে শনিবার (২৪ আগস্ট) ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। জন্ডিস আক্রান্ত হওয়ায় ডাক্তার ওই শিশুকে স্ক্যানোতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী শিশুকে ইনজেকশ ও থেরাপীও দেয়া হয়।  রোবার বিকালে শিশুর শারীরিক অবস্থান উন্নতি হয়েছে উল্লেখ করে কত্যর্বরত নার্সরা সোমবার (২৮ আগস্ট) তাকে অবমুক্ত করার কথাও বলেছিলেন। কিন্তু সোমবার সকাল সাড়ে ৮টায় শিশুর মৃত্যু হয়। শিশুর মা নুরজাহান বেগম জানান, রোববার বিকাল থেকেই শিশুটির খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। বিষয়টি ডিউটিতে থাকা নার্সদের জানালে তারা তেম গুরুত্ব দেন নি। সোমবার সকালে ইনজেকশন তার রক্তক্ষরণ হয়। তাদের দাবি, হাসাপাতালে শিশুর যথাযথ চিকিৎসা হয় নি। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই শিশুটির মত্যৃ হয়। সোমবার দুপুরে হাসাপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের সিড়িতে বসে আহাজারী করছেন শিশুর মা ও স্বজনরা। কোন সান্তনাই মানছে না মায়ের মন। মৃত সন্তানকে নিয়ে চলছে বিলাপ।

তবে অবহেলার কথা অস্বীকার করে সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. সালাহ উদ্দিন জানিয়েছেন, রোগীকে সঠিক চিকিৎসা দেয়া হয়েছে। জন্ডিস থেকে ইনফেকশন হয়েছিল সেটা থেকে কাটিয়ে উঠতে পারেনি শিশুটি। আর অভিযোগ পেলে আইন ব্যবস্থা নেয়া কথা জানিয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী।

নিহত আয়শা সদর উপজেলার গুলি গ্রামের শাহাদাত হোসেন ও নুরজাহান বেগম দম্পত্তির তৃতীয় সন্তান।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...