অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভারতের বাঁধ খুলে বাংলাদেশ ডুবিয়ে দেওয়া ক্রিমিনাল অফেন্স: ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৩০০

আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেওয়া একটা ক্রিমিনাল অফেন্স বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যিনি বর্তমান সরকারের নেতৃত্বে আছেন তিনি বরেণ্য ব্যক্তি। তার ওপর দেশের মানুষের আস্থা আছে তাদের কাছে প্রত্যাশা আকাশ সমান। যত জঞ্জাল আছে সেগুলো সাফ করে তারা একটা সুন্দর নির্বাচন দেবেন।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম নির্বাচনের রোডম্যাপ দেবেন সেটা পাওয়া যায়নি যদিও তাদের জন্য এত অল্প সময়ে সেটা দেওয়া সহজ নয়। এখনও বলছি নির্বাচনের জন্য যৌক্তিক সময় তাদের দিতে চাই। বিএনপি বিশ্বাস করে যৌক্তিক সময়ের মধ্যেই দেশে নির্বাচন হবে।

বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন কবে নির্বাচন হবে সেটা দেশের মানুষ ঠিক করবে কিন্তু তার জন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের কথা বলতে হবে। তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি আশ্বাস দিয়েছেন পুলিশি স্টেট আর হবে না।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার মামলাগুলো যেমন তুলে নেওয়া হয়েছে একইভাবে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নামে থাকা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, আনসারদের যে তৎপরতা তা ভালো লক্ষণ নয় পরাজিতরা এধরনের কাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকতে পারে। এভাবে সচিবালয় ঘেরাও করে এই মুহূর্তে কোনো দাবি আাদায়ের চেষ্টা কোনো পক্ষেরই করা উচিত নয়, কেউ করবেন না।

অযথা বলপ্রয়োগ করে কাউকে পদত্যাগে বাধ্য না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখনও এই সরকারের ভেতরে আগের ফ্যাসিস্টের দোসর রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে নইলে জাতি ক্ষমা করবে না।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...