দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৪ রাত ০৯:৪১
৭৮১
আবুল খায়ের, দৌলতখান থেকে : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকাকে বাক্সে বন্দি করে আওয়ামী লীগের নেতা কর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শেখ হাসিনা দেশে ফিরে আসার আর সুযোগ নেই। ভোলা- ২ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ভোলার বাংলা বাজার উপশহরে এক বিশাল জনসভায় এসব কথা বলেন।
হাফিজ ইব্রাহিম আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন আপনাদের নেত্রী আপনাদের রেখে পালিয়ে গেছে। বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আওয়ামী লীগের দুঃশাসনের সময় নির্যাতিত হয়েছেন। তাদের অত্যাচার নির্যাতন ও চাঁদাবাজির কাছে বিএনপি নেতা কর্মীরা ছিল অসহায়। বর্তমানে দেশে এখন অন্তর্র্বতীকালীন সরকার রয়েছে। আপনারা কেউ শান্তি শৃঙ্খলার ভিন্ন ঘটাবেন না। প্রতিশোধ নিতে আইন হাতে তুলে নেবেন না। প্রয়োজনে মামলা করবেন। আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বিএনপি সরকারের আমলে ব্যাপক উন্নয়নের কথা স্মরণ করে দিয়ে স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আমি বিএনপি সরকারের সময় বাংলাবাজারকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর করার জন্য উন্নয়নমূলক অনেক কাজ করেছি। বিগত সতের বছর পর এখন এসে দেখি বাংলাবাজার একটি নোংরা ও অপরিচ্ছন্ন শহর। দৌলতখান উপজেলা দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহে আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় হাফিজ ইব্রাহিম প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম , জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ ট্রুমেন, যুগ্ন আহবায়ক ফজলুর রহমান বাচু মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কবির হোসেন, দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, জেলা বিএনপি নেতা আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ, দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজামুদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, বাংলাবাজার আঞ্চলিক বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মনির, দৌলতখান উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৌলতখান উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত