অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

এখনো কর্মস্থলে যেতে পারছে না ভোলার শ্রমজীবী মানুষ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১০ই মে ২০২০ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

৯০৩

অচিন্ত্য মজুমদার:: ভোলার ইলিশা ফেরিঘাটে আজও কর্মস্থলে যাওয়ার আশায় শত শত শ্রমজীবী মানুষ ভিড় করেছে। রবিবার সকাল থেকে পারাপারের অপেক্ষায় থাকলেও পুলিশ এবং কোস্টগার্ডের শক্ত অবস্থানের কারণে তারা গন্তব্যে যেতে পারে নি। এদে মধ্যে অধিকাংশই ঢাকা, নারায়নগঞ্জ, গাজিপুর ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন।

কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে তারা প্রতিদিনই ফেরি পারাপারের আশায় ঘাটে আসছেন। তবে প্রশাসনের বাঁধার কারণে তারা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়।

ভোলা থেকে অন্য যে কোন জেলায় যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। যেহেতু করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশে নৌ-যান চলাচল বন্ধ রয়েছে সেহেতু মানুষ তার বিকল্প হিসেবে এই ফেরি পথকেই বেছে নিয়েছে। কিন্তু সেই ভরসায় একমাত্র মাধ্যম ফেরিতে যেতে না পেরে নানারকম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

এর আগে সকাল ৯টায় ‍"কুসুম কলি" নামের একটি ফেরি ঘাট থেকে ছেড়ে যায়।  তবে ঘাটে পুলিশ এবং কোস্টগার্ড বরাবরের মতো শক্ত অবস্থানে থাকার কারনে কেউই ফেরিতে উঠতে পারেনি। ফলে পণ্যবাহী পরিবহন ও এম্বুলেন্স নিয়েই ফেরিটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। 

এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান, সরকারি নিষেধাজ্ঞার কারণে ফেরিতে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালতের দল ফেরিঘাটে সার্বক্ষণিক মনিটরিং করছে। সরকারি নির্দেশনা আসলে এসব যাত্রীদের ছেড়ে দেয়ার হবে বলেও জানান তিনি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...